ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:৩৯ পিএম

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মাগুরা শহরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. বাদশা মিয়া (৩৫)। তার কনস্টেবল নম্বর ৬৭০। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। বাদশা মিয়া মাগুরা সদর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি রেশন উত্তোলনের জন্য মাগুরা পুলিশ লাইনে আসেন। রেশন সংগ্রহ শেষে মোটরসাইকেলে করে বাবুখালী ক্যাম্পে ফেরার পথে পারনান্দুয়ালী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত কনস্টেবলের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!