ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া রাজশাহীর ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:১৬ পিএম

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া রাজশাহীর ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী উৎসব মুখর পরিবেশে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছে।

জেলায় মোট ৭৭৮টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছয়টি আসনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজশাহী-৪ (বাগমারা) আসনের একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩১ জন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ আসনেই বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে।

ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলাজুড়ে প্রায় ১৭ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে আনসার সদস্য ১০ হাজার ১১৪ জন, সেনাবাহিনীর ১ হাজার ১১০ জন, জেলা পুলিশের ১ হাজার ৯১৭ জন, আরএমপি’র ২ হাজার ৬৫ জন এবং র‍্যাবের ১৪৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে সকালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নওপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একই আসনের বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটারদের অর্থ প্রদানের অভিযোগে বিএনপি নেতাকর্মীরা এক জামায়াত কর্মীকে ধাওয়া করেন।

তবে এসব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে রাজশাহীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এখন ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভোটাররা।

জেএইচআর

Link copied!