ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তরুণদের বিয়ের ব্যবস্থা করতে চাওয়া স্বতন্ত্র প্রার্থী জামানত হারালেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:১৮ এএম

তরুণদের বিয়ের ব্যবস্থা করতে চাওয়া স্বতন্ত্র প্রার্থী জামানত হারালেন

জামানত হারালেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মনি। পেয়েছেন ২৭৯ ভোট।

এর আগে ভোটের প্রচারণা চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশা মনি বলেন, আমি যদি জয়ী হয়ে পারি তাহলে তরুণ-তরুণী সবার বিয়ের ব্যবস্থা করবো। সে সময় তার এই আশ্বাস ব্যাপক ভাইরাল হয়।

তিনি বলেছিলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা-আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

তরুণ থেকে শুরু করে দাদা-দাদি, নানা-নানি ও চাচা-চাচি সবার কাছে আমার একটাই আবদার, বিয়ের উপহার হিসেবে এবার আমাকে একটি করে ভোট দিন।

ঠাকুরগাঁও-৩ আসনের ভোটার সংখ্যা- ৩ লাখ ৬১ হাজার ৫১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪০০ জন। এবল নারী ভোটার: ১ লাখ ৭৮ হাজার ৬৪৯ জন। আর তৃতীয় লিঙ্গ ভোটার: ২ জন। মোট ভোট কেন্দ্র: ১২৮ টি।

জেএইচআর

Link copied!