ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাউফলে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:০০ পিএম

বাউফলে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকার খাল থেকে স্থানীয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার বিকেল পৌনে ৩টার দিকে বাউফল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মো. সাকিল মৃধা মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেলেও সাকিলকে এলাকায় দেখা গেছে। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। এ বিষয়ে পুলিশকে আগে কিছু জানানো হয়নি বলে পরিদর্শক উল্লেখ করেন।

বিকেলে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করার পর তাঁর পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়।

বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলে তিনি জানান। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেএইচআর

Link copied!