ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এমপি সিরাজ

হিন্দুরা নির্দিষ্ট দলের ভোটব্যাংক নয়, এ রাজনীতি মিথ্যা প্রমাণিত হয়েছে

দীপক কুমার সরকার, বগুড়া

দীপক কুমার সরকার, বগুড়া

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:১৯ পিএম

হিন্দুরা নির্দিষ্ট দলের ভোটব্যাংক নয়, এ রাজনীতি মিথ্যা প্রমাণিত হয়েছে

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেন, হিন্দুরা একটি নির্দিষ্ট দলের ভোটব্যাংক এমন একটি ধারণা আগে প্রচলিত ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং ভালোবাসার বিজয় হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন মহান মুক্তিযুদ্ধের চেতনার বিজয় বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার শেরপুর শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনোত্তর শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এই সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রীগীতা ও চণ্ডী পাঠ করা হয়।

এমপি জিএম সিরাজ আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থীভাবে দেশ পরিচালনার কারণেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই মুক্তিযুদ্ধই আমাদের মূল ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার প্রস্তাবনায় বিএনপির কিছু আপত্তি ছিল, কিন্তু সরকার সেগুলো উপেক্ষা করে গণভোটের আয়োজন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংবিধান কতটুকু সংশোধন হবে, তা আগামীতে সংসদেই আলোচনা করে নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু সঞ্চালনা করেন। সভায় উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন, পূজা মণ্ডপ কমিটি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মান জানান।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং বিএনপির জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!