ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদক ও অবৈধ পুকুর খননে জিরো টলারেন্সের নির্দেশ এমপি মিলনের

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৪২ পিএম

মাদক ও অবৈধ পুকুর খননে জিরো টলারেন্সের নির্দেশ এমপি মিলনের

রাজশাহীর পবা উপজেলায় মাদক ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ দিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে মাদকের মূল হোতাদের গ্রেপ্তার, অবৈধ পুকুর খনন বন্ধ এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সংসদ সদস্য মিলন বলেন, সমাজে মাদক একটি ভয়াবহ সমস্যা। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে মাদকের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

অবৈধভাবে পুকুর খনন প্রসঙ্গে তিনি বলেন, জড়িত ব্যক্তি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। প্রয়োজনে তাদের আটক করে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।

পবা উপজেলাকে একটি সুন্দর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে এমপি মিলন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজশাহীর এই গুরুত্বপূর্ণ উপজেলাটিকে এগিয়ে নিতে হলে সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এ ছাড়া বিজিবি ও পুলিশের কর্মকর্তাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

জেএইচআর

Link copied!