ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:২৫ পিএম

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। সাতক্ষীরায় স্থানীয় বাসিন্দারা বেশ শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়া অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

সাতক্ষীরা ছাড়াও খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প টের পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনেই দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছিল।

উল্লেখ্য যে, ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন দিয়ে এই ধারাবাহিকতা শুরু হয়। ৩ ফেব্রুয়ারি এক দিনেই তিনবার ভূকম্পন অনুভূত হয়েছিল। এরপর ৯, ১০ ও ১৯ ফেব্রুয়ারি সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বেশ কয়েকবার ভূমিকম্প হয়। সব মিলিয়ে গত ২৬ দিনে মোট আটবার কেঁপেছে দেশ।

জেএইচআর

Link copied!