ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:১০ পিএম

আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভুলতা-বিনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর মাদরাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা থানার আলীপুর এলাকার আবুল হোসেন ও নাসিমা বেগম দম্পতির সন্তান। দুর্ঘটনার সময় তাসফিয়ার বাবা-মা ওই অটোরিকশাতেই ছিলেন এবং তাঁরা দুজনেই গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাউছিয়া থেকে বিশনন্দীগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার আরোহী শিশু তাসফিয়া ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা আহত আবুল হোসেন ও নাসিমা বেগমকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, ঘাতক বাসটি একটি শিল্প কারখানার শ্রমিকবাহী বাস ছিল। তবে আড়াইহাজার থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক বাস ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ উল্লেখ করেছে।

জেএইচআর

Link copied!