ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে মোকামতলায় কলেজ প্রতিষ্ঠা

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:১১ পিএম

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে মোকামতলায় কলেজ প্রতিষ্ঠা

বগুড়ার মোকামতলায় দীর্ঘদিনের উচ্চশিক্ষার সংকট নিরসনে অবশেষে একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে নবনির্মিত ‘মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মোকামতলায় দীর্ঘদিন ধরে শুধুমাত্র একটি মহিলা কলেজ থাকায় এই অঞ্চলের ছেলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূর-দূরান্তে যেতে হতো। যাতায়াতের দুর্ভোগ ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের শিক্ষাজীবন মাঝপথে থেমে যেত। এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণে এগিয়ে আসেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার ও তাঁর ভাই বিশিষ্ট ব্যবসায়ী চয়ন তালুকদার কলেজ প্রতিষ্ঠার জন্য ১০০ শতক জমি দান করেন। সরকারি বরাদ্দে এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, এলাকার মেহনতি মানুষের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মোকামতলার সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং পর্যায়ক্রমে এই অঞ্চলের অবকাঠামোগত সব সমস্যা সমাধান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান ও বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান। এছাড়া উপজেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো এলাকায় আনন্দ উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। নতুন এই কলেজ প্রতিষ্ঠার ফলে এলাকার অন্তত কয়েক হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম হবে বলে আশা করছেন স্থানীয়রা।

জেএইচআর

Link copied!