ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

মার্চ ২, ২০২৬, ০৩:১৪ পিএম

লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। 

সোমবার সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবুল হাসনাতসহ প্রশাসনের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা যদি নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করেন, তবে কোনো সমস্যা হবে না। সরকারি কাজে কোনো রাজনৈতিক নেতার প্রভাব খাটানোর সুযোগ থাকবে না বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন।

তিনি আরও জানান, লোহাগড়াকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। উন্নয়নের এই যাত্রায় প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসিম, সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা এবং নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখিসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন। লোহাগড়ার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

জেএইচআর

Link copied!