ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জেলা প্রশাসক রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা প্রদান

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

মার্চ ২, ২০২৬, ০৫:৪৬ পিএম

জেলা প্রশাসক রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। 

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নির্বাচন- পরবর্তী সময়ে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় জেলা প্রশাসক বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই সম্মাননা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সমাপ্ত করতে আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি এবং কর্তব্য পালনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। এই কাজে নারায়ণগঞ্জবাসীর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও আশানুরূপ সহযোগিতা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় নির্বাচনী প্রার্থী ও জনগণকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভাগুলো থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। জেলা প্রশাসক বলেন, জনতার ভোটে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা যেন সবসময় জনগণের পাশে থেকে কল্যাণমূলক কাজ করেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জনগণের এমনটাই আশা ও আকাঙ্ক্ষা বলে তিনি মন্তব্য করেন।

সম্মাননা প্রদানকালে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির উপস্থিত ছিলেন। এছাড়াও সদস্য হারুন অর রশিদ সাগর, দৌলত হোসেন আবির, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, রানেল, জসিম উদ্দিন ও আসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!