ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে মহাসড়কে উল্টোপথে যানবাহনের দাপট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

মিজানুর রহমান, ফেনী

মিজানুর রহমান, ফেনী

মার্চ ৩, ২০২৬, ০৪:৩৫ পিএম

ফেনীতে মহাসড়কে উল্টোপথে যানবাহনের দাপট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে আইন অমান্য করে উল্টোপথে যানবাহন চলাচল কিছুতেই থামছে না। শহরতলীর লালপোল ও বিসিক এলাকাসহ মহাসড়কের ২৬ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে কভার্ডভ্যান, বাস, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার এই বেপরোয়া চলাচল মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

সরেজমিনে দেখা যায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে কেনাকাটার জন্য ফেনী শহরে মানুষের ভিড় বাড়ছে। যাতায়াতের সময় বাঁচাতে অধিকাংশ সিএনজি অটোরিকশা ও বাস মহাসড়কের ইউটার্ন ব্যবহার না করে উল্টোপথে চলাচল করছে। 

বিশেষ করে সোনাগাজী ও সদর উপজেলার যাত্রীবাহী যানবাহনগুলো লালপোল ও বিসিক এলাকায় নিয়মিত ট্রাফিক আইন লঙ্ঘন করছে। এতে ব্যস্ততম এই মহাসড়ক এখন সাধারণ মানুষের জন্য 'মরণফাঁদে' পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশ যখন অভিযান চালায়, তখন চলাচল কিছুটা বন্ধ থাকে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরেই আবার শুরু হয় উল্টোপথে যাতায়াত। মহিপাল থেকে দাগনভূঞা এবং সোনাগামী বাস ও অটোরিকশাগুলো কালিপাল দিয়ে উল্টোপথে প্রবেশ করায় গত রমজানেও বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। 

এছাড়া শহরের ট্রাংক রোড, জেল রোড ও মিজান রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার দাপটে যানজট তীব্র আকার ধারণ করেছে।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মো. আসাদুল ইসলাম জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। লালপোল ও বিসিকে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।

ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, উল্টোপথে যানবাহন চলাচলের কারণে মহাসড়কে যানজট বৃদ্ধির পাশাপাশি প্রাণহানি ঘটছে। মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এবং গুরুত্বপূর্ণ স্থানে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!