ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

মার্চ ৫, ২০২৬, ০৫:৪৮ পিএম

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. ইসমাইল হোসেন, এসআই আরিফুর রহমান সরকার ও এএসআই মাসুদসহ পুলিশের একটি দল অংশ নেন। 

এ সময় ৫১ পিস ইয়াবাসহ মো. আরিফ হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, লোহাগড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে আরিফের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০-১২টি মামলা রয়েছে।

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনের গাঁও এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ শামসুল হক মজুমদার (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি লোহাগড় এলাকার ইউনুছ মজুমদারের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!