ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

মার্চ ৫, ২০২৬, ০৫:৫৮ পিএম

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক প্লাস্টিক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর একটার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের ‘প্রিন্স আবাসিক হোটেল’-এর ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার সামাদ বাবুর্চির ছেলে। তিনি ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ৩ মার্চ হারুন অর রশিদ ওই হোটেলে ওঠেন। বৃহস্পতিবার তাঁর চেকআউট করার কথা ছিল। হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, দুপুর হয়ে গেলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে এবং বারবার দরজায় ধাক্কা দিয়েও কাজ না হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পরে যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে কক্ষের দরজা ভেঙে বিছানার ওপর তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান জানান, মরদেহের পাশেই তাঁর মোবাইল ফোনটি ‘ফ্লাইট মুড’ করা অবস্থায় পাওয়া গেছে। ফোনটি সচল করার পরপরই তাঁর জামাতা আসাদুজ্জামানের কল আসে এবং তাঁকে মৃত্যুর সংবাদ জানানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হারুন অর রশিদ ব্যবসার কাজে যশোরে এসেছিলেন।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বের সাথে খোঁজখবর নিচ্ছে।

জেএইচআর

Link copied!