ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৬, ০২:২৬ পিএম

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তহিদুল ইসলাম (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার সকালে যশোর-চুকনগর সড়কের সুন্দলপুর বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তহিদুল ইসলাম পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের জোনাব আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছের চালানি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে তহিদুল ইসলাম ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে মণিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুন্দলপুর বাজারের নিকট পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজের জন্যই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এই অকাল মৃত্যুতে এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!