ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

জামালপুরে ধর্ষণের ৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৮:১৫ পিএম

জামালপুরে ধর্ষণের ৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন থেকে এক শিশুকে অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম জয় হোসেন। তিনি সরিষাবাড়ী উপজেলার পাখাডুবি গ্রামের শহিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে মেষ্টা ইউনিয়নের ছাতিয়ানী এলাকা থেকে ১১ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে যায় জয় হোসেন ও তাঁর সহযোগীরা। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জামালপুরের সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং: ২৪) দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম ও সদর সার্কেল) তত্ত্বাবধানে মাঠে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকরাম হোসেন এবং মো. সফিউল আলমসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযোগ পাওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জয় হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।

জেএইচআর

Link copied!