ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

যশোরে খুলনা বিভাগের ৭০ সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

জুলাই ৮, ২০২৬, ০৮:২২ পিএম

যশোরে খুলনা বিভাগের ৭০ সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যশোরে খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিক ও তাঁদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তির অনুদান হিসেবে মোট ২০ লাখ ৬৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুদানের এই বরাদ্দের মধ্যে খুলনার ২২ জন, যশোরের ১৫ জন, সাতক্ষীরার ১২ জন, নড়াইলের ১২ জন এবং বাগেরহাটের ৯ জন সাংবাদিক আর্থিক সহায়তা পেয়েছেন।

যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী ও নড়াইলের হুমায়ুন কবির রিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বিগত সময়ের মতো দলীয়করণ না করে এবার প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। কে কোন দল বা মতের, তা বিবেচনা করা হচ্ছে না। আবেদনে সকল তথ্য যাচাই-বাছাই শেষে সঠিক থাকলে প্রত্যেকেই অনুদান পাচ্ছেন।

বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা এখন আর বিগত দিনের মতো হামলা-মামলার শিকার হচ্ছেন না। গণতন্ত্রের স্বার্থে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের কল্যাণে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও চিকিৎসার উচ্চ খরচের কথা উল্লেখ করে অনুদানের পরিমাণ বৃদ্ধির দাবি জানান। তাঁরা বলেন, বর্তমানে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, তা চিকিৎসাসহ অন্যান্য সংকট কাটাতে অপর্যাপ্ত।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে দেশব্যাপী আর্থিক সহায়তা ও অনুদানের জন্য মনোনীত মোট ৫০৩ জন সাংবাদিক এবং সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হবে বলে ট্রাস্ট সূত্রে জানা গেছে।

জেএইচআর

Link copied!