ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৭:৫৩ পিএম

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। শেষ আটের এই লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। প্রতিপক্ষ শক্তিশালী হলেও লিওনেল মেসিদের অপরাজেয় ভাবছেন না সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন।

শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইয়াকিন জানান, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা দারুণ। তবে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কোনো বিষয় নয়। লাতিন আমেরিকার দলগুলোর খেলার মানসিকতা সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে।

অন্যদিকে দলটির অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক। তিনি মনে করেন, আর্জেন্টিনার দলে লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলারের পাশাপাশি বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় ও ভালো কোচ রয়েছেন।

তবে মাঠে নামার আগে চোট নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে সুইস শিবির। চলতি বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ ৩ গোল করা ফরোয়ার্ড ইয়োহান মানজাম্বি হাঁটুর চোটের কারণে কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে। কোনো ধরনের ঝুঁকি নিয়ে তাকে মাঠে নামাতে চান না কোচ। এ ছাড়া চোটের কারণে মিশেল এবিশার ও লুকা ইয়াকেজ এখনও দলের বাইরে রয়েছেন।

আগামী রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার এই মহালড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

জেএইচআর

Link copied!