ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে ডিএনসির অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ আটক ২

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ১৪, ২০২৬, ০৩:৫৮ পিএম

রাজশাহীতে ডিএনসির অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ আটক ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক ঝটিকা অভিযান চালিয়ে ২১৫ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। 

শনিবার সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সারইল এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ২১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং কারবারিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃত মাদক কারবারিরা হলেন- ঢাকা জেলার খিলগাঁও থানার তুহিন ফকির (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিয়াম (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪৫ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!