ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তেল নিতে গিয়ে বাকবিতণ্ডা, উপজেলা বিএনপি নেতাকে পেটালেন পাম্পের কর্মচারীরা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৬, ০২:১৮ পিএম

তেল নিতে গিয়ে বাকবিতণ্ডা, উপজেলা বিএনপি নেতাকে পেটালেন পাম্পের কর্মচারীরা

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে আব্দুল ওহাব বুলবুল নামের এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের জ্বালানি তেল নেওয়ার সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে তাকে মারধর করেন। আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব বুলবুল মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রুপক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে যান। এসময় স্থানীয় কয়েকজন যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা বাধে। 

একপর্যায়ে তারা আব্দুল ওহাব বুলবুলকে গণপিটুনি দেয়। বেশ কিছু সময় ধরে তারা তাকে কিলঘুষি মারতে থাকেন। তবে এ সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।

আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।

এএন

Link copied!