ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কোন পাম্পে তেল আছে বা নেই, জানা যাচ্ছে এক ক্লিকে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০২:৪৯ পিএম

কোন পাম্পে তেল আছে বা নেই, জানা যাচ্ছে এক ক্লিকে

দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের মাঝে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এক অভিনব ডিজিটাল সমাধান নিয়ে এসেছেন চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু। তার তৈরি ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে এখন ঘরে বসেই জানা যাচ্ছে স্থানীয় ফিলিং স্টেশনগুলোর তেলের সর্বশেষ অবস্থা।

বর্তমানে জ্বালানি তেলের সংকটে পাম্পে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে ফিরে আসার ঘটনা অহরহ ঘটছে। এই সমস্যা সমাধানে ইনজামাম অপুর তৈরি ডিজিটাল প্ল্যাটফর্মটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। স্মার্টফোনের মাধ্যমে এই সাইটে প্রবেশ করলেই এক ক্লিকে জানা যাচ্ছে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে তেল আছে, কোথায় সরবরাহ চলছে এবং কোথায় তেল নেই। তেলের মজুত সংক্রান্ত এই লাইভ তথ্য সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয় করছে।

তরুণ উদ্যোক্তা ইনজামাম অপু জানান, স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘব করতে ‘ফটিকছড়ি ডটকম’-এর কারিগরি সহযোগিতায় তিনি এই সিস্টেমটি চালু করেছেন। এতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিচ্ছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। হাজার হাজার বাইকার ও সাধারণ মানুষ প্রতিদিন এই প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সিস্টেমটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পাচ্ছে, ফলে পাম্পে গিয়ে অযথা ভিড় বা ভোগান্তির শিকার হতে হচ্ছে না।

স্থানীয় বাইকাররা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে। নির্দিষ্ট ওয়েবসাইটের লিংকে প্রবেশ করলেই ফটিকছড়ির প্রতিটি পাম্পের তেলের লাইভ আপডেট পাওয়া যাচ্ছে, যা স্থানীয় সেবাকে আরও আধুনিক করে তুলেছে।

জেএইচআর

Link copied!