ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উজিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, সহায়তার আশ্বাস ইউএনওর

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

মার্চ ৩১, ২০২৬, ০১:৫০ পিএম

উজিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, সহায়তার আশ্বাস ইউএনওর

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের পূর্ব পাড় এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে জাকিরের স্যানিটারি দোকান, মশিউরের পোল্ট্রি ফিডের দোকান, পরিমলের ফার্নিচারের দোকান, বাদলের স্টিলের দোকান, সুমনের বোট/ফার্নিচারের দোকান এবং কবির হাওলাদারের স্টিল/টাইলসের দুটি দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির হাওলাদার বলেন, তার দোকানে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। অপর ব্যবসায়ী জাকির জানান, তার স্যানিটারি দোকানে নগদ দুই লাখ টাকাসহ অর্ধকোটি টাকার বেশি পণ্য ছিল। এছাড়া সুমন নামে আরেক ব্যবসায়ী জানান, তার দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি।

উজিরপুর ফায়ার সার্ভিসের লিডার রাসেল হোসেন ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং কিছু মালামাল উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি; বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এএন

Link copied!