ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে পরিত্যক্ত গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ১, ২০২৬, ০৬:০০ পিএম

গোদাগাড়ীতে পরিত্যক্ত গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‌্যাব। বুধবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এই তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজশাহীর সিপিএসসির একটি দল উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি সাদা রঙের প্লাস্টিক ব্যাগ ও একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে ব্যাগ দুটি তল্লাশি করে বিস্ফোরক তৈরির উপকরণ পাওয়া যায়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া। র‌্যাবের ধারণা, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব উপকরণ সেখানে রাখা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত আলামত তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!