ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুমকিতে উদ্বোধনের কয়েকদিন পরই সেতুর নামফলক উধাও

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৬, ১১:৫২ এএম

দুমকিতে উদ্বোধনের কয়েকদিন পরই সেতুর নামফলক উধাও

পটুয়াখালীর দুমকি উপজেলায় নবনির্মিত নলুয়া-বাহেরচর সেতুর উদ্বোধনী নামফলকটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত রবিবার সন্ধ্যার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পরিচয় দিয়ে একদল ব্যক্তি ফলকটি খুলে নিয়ে যাওয়ার পর থেকেই এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্যে কোনো পরিষ্কার তথ্য না পাওয়ায় জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের জেলেপাড়া সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, যেখানে জাঁকজমকভাবে সেতুর নামফলক স্থাপন করা হয়েছিল, সেখানে এখন শুধুই শূন্যতা। ফলকটির কোনো চিহ্ন অবশিষ্ট নেই; চারদিকে পড়ে আছে ভাঙা টাইলসের টুকরো আর কিছু ইটের উচ্ছিষ্টাংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, গত রবিবার সন্ধ্যার দিকে একটি ট্রাকে করে ৭-৮ জন অপরিচিত ব্যক্তি প্রকল্প এলাকায় আসেন। তারা নিজেদের সড়ক ও জনপথ বিভাগের লোক বলে পরিচয় দেন এবং দ্রুততার সঙ্গে নামফলকটি উপড়ে ট্রাকে তুলে নিয়ে যান। কোনো আগাম ঘোষণা বা লিখিত নোটিশ ছাড়া এমন কার্যক্রম দেখে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহের দানা বাঁধে।

ফলকটি সরিয়ে নেওয়ার কারণ হিসেবে এলাকায় কয়েকটি গুঞ্জন শোনা যাচ্ছে— সেতুর মূল অবস্থান বা নকশায় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা, জমি অধিগ্রহণ বা অন্য কোনো কারিগরি ত্রুটি, কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ কোনো নির্দেশনা বা অভ্যন্তরীণ সমন্বয়হীনতা।

অবাক করার বিষয় হলো, নামফলক সরানোর বিষয়ে কোনো সদুত্তর নেই খোদ সড়ক ও জনপথ বিভাগের কাছে। পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন জানান, সেতুর নামফলক সরিয়ে নেওয়ার বিষয়টি তার জানা নেই। সওজ কর্তৃপক্ষের এমন অজ্ঞতা রহস্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ বিকেলে দুমকি-বাউফল সড়কের সংযোগস্থল রাজাখালী গোলচত্বরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সেতুর কার্যক্রম শুরু হতে না হতেই নামফলক উধাও হওয়াকে ভালো চোখে দেখছেন না স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত এই রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন।

এএন

Link copied!