ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাইমচরে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে নদী রক্ষা বাঁধ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০২:৪১ পিএম

হাইমচরে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে নদী রক্ষা বাঁধ

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু লুটের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু কেটে নেওয়ায় বাঁধটি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাজীনগর এলাকায় নদীর তীরে জেগে ওঠা বিশাল একটি বালুচরে স্থানীয় শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করত। গত সোমবার বিকেলেও সেখানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মঙ্গলবার সকালে এলাকাবাসী এসে দেখেন, ড্রেজার দিয়ে বালু কেটে নেওয়ায় খেলার মাঠটির কোনো অস্তিত্ব নেই; সেখানে এখন নদীর অথৈ পানি।

স্থানীয় বাসিন্দা দুলু মুন্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেজার দিয়ে বালু সরিয়ে নেওয়ায় নদী রক্ষা বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। বাঁধ ক্ষতিগ্রস্ত হলে আমাদের ঘরবাড়ি সব নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

হাইমচর থানা পুলিশ জানায়, এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এর প্রেক্ষিতে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

তারা হলেন- মো. আইয়ুব আলী, মো. আমান উল্যাহ, মো. মোরশালিন, মো. শফিকুল ইসলাম ও আব্দুল কাদের। মামলার বাকি দুই আসামি দেলোয়ার ও জুয়েলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বর্তমানে স্টকে থাকা ব্লক দিয়ে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর কাজ শুরু হয়েছে। বাঁধের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!