ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৯, ২০২৬, ০৫:২৫ পিএম

দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী মহানগরীর উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার বেলা ১২টায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীকে আরও সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। রাজশাহীকে শান্তির শহর হিসেবে বিনির্মাণ করা তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।

সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় এনে একটি নিরাপদ শহর গড়ার কাজ চলছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে আরএমপি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম জানান, পদ্মা নদীকে ঘিরে ড্রাইভওয়ে নির্মাণ ও পরিকল্পিত আবাসন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে আরডিএ।

সভায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় শিরোইল এলাকার অনিয়ন্ত্রিত পার্কিং বন্ধ, বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তর এবং বৈদ্যুতিক ক্যাবল ও ড্রেনের স্লাব চুরি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!