ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ অর্থ জব্দ, একজনের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০৮:১২ পিএম

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ অর্থ জব্দ, একজনের কারাদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী ব্যাপক অভিযানে ১ হাজার ১২০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার ২২৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর ও ঘনিয়া গ্রামের পৃথক দুটি স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।

একই দিনে উপজেলার শ্রীকালিয়া বাইদ্যা বাড়ি এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় দুই পিস ইয়াবা ও দুই গ্রাম গাঁজাসহ কাঞ্চন সওদাগর (৪০) নামে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। জব্দকৃত মাদক ও আনুষঙ্গিক সরঞ্জামাদি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকের সরবরাহ বন্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!