ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৪:২৫ পিএম

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘সিডস অব রেজিলিয়েন্স’ (Seeds of Resilience) প্রকল্পের উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাহাত খান। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী রাউফুর আদনান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার জিএম শাওন, সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. আমিরুল ইসলাম এবং মহিলা বিষয়ক অফিসের দেবকী রানী। এছাড়া আরও উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোনালিসা বিশ্বাস, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার এবং তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম এবং রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান।

প্রকল্পের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভায় বক্তারা টেকসই উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাউফুর আদনান। এতে উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য শিরিনা খাতুন এবং উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তানিয়া আক্তার ও মো. গোলাম হোসেনসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!