ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খাস হাসিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৬, ০২:১৪ পিএম

খাস হাসিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জামালপুরের খাস হাসিল উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিদ্যালয় থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শহীদুল্লাহ কায়সার ফারুক এবং প্রধান শিক্ষক রফিকুল ইসলাম উজ্জ্বল। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিনটির আনন্দ ভাগ করে নেন।

বিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নিয়ে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে। লোকগান, কবিতা আবৃত্তি ও নাচের মাধ্যমে পুরো আয়োজনটি এক ভিন্ন মাত্রা পায়।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়েই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নববর্ষের এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির চেতনা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!