ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৬, ০১:১৬ পিএম

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। 

বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে নাগরপুরের বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন।

পরিদর্শনকালে ইউএনও উপজেলার অন্যতম প্রধান কেন্দ্র সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। সেখানে কেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নাগরপুর উপজেলা থেকে মোট ১,৬০৪ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৫৮ জন এবং অনুপস্থিত ছিল ৭৪৬ জন শিক্ষার্থী। সেই হিসেবে উপজেলায় উপস্থিতির হার ছিল প্রায় ৫৩ শতাংশ। উপজেলার তিনটি প্রধান কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষাটি পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছিল। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

জেএইচআর

Link copied!