ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ১৫, ২০২৬, ০৬:১৮ পিএম

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মো. আব্দুর রশিদের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুন্নবী এবং জেলা শাখার আন্দোলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আঃ কুদ্দুস।

বক্তারা দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার এবং বৈষম্য দূরীকরণের বিষয় তুলে ধরেন। তারা নীতিমালা বাস্তবায়নসহ অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান এবং দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান।

এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এএন

Link copied!