ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আগৈলঝাড়ায় রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দেওয়া হলো আয়রন ব্রিজ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৬, ০৬:২৮ পিএম

আগৈলঝাড়ায় রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দেওয়া হলো আয়রন ব্রিজ

বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কাবারি (বাঁশের ফালির টুকরো) দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। 

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা এলজিইডি বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য ৪৫ ফুট, প্রস্থ সাড়ে পাঁচ ফুট। 

সরকারি নিয়ম অনুযায়ী ব্রিজের পাঁচ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে সাড়ে তিন ইঞ্চি। শুধু তাই নয়, দৈর্ঘ্যে ৮ ইঞ্চি ও প্রস্থে ৬ ইঞ্চি পরপর রড দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদার দিয়েছেন এক ফুট পরপর। মঙ্গলবার (১৪ এপ্রিল) ব্রিজের উত্তর পাড়ে বাঁশের কাবারি দিয়ে ঢালাই সম্পন্ন করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা বলেন, “ব্রিজ নির্মাণের জন্য স্থানীয়দের কাছ থেকে কোনো টাকা নেইনি। তাছাড়া বাঁশ ব্যবহার করা হয়েছে ৪৫ ফুট ব্রিজের বাইরে। এটা আমরা করিনি, করেছেন স্থানীয়রা।”

রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য প্রথম পর্যায়ে দেড় লাখ টাকা দেওয়া হয়েছিল। সম্প্রতি ঢালাইয়ের জন্য এক লাখ টাকা দেওয়া হয়।

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, “ব্রিজ ঢালাই দেওয়ার কথা আমাদের বিভাগকে কেউ জানাননি। কেউ এলজিইডি বিভাগকে না জানিয়ে ব্রিজের ঢালাই দিতে পারেন না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, “ব্রিজের ঢালাইয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। সরেজমিনে গিয়ে ব্রিজটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এএন

Link copied!