ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাকিমপুরে সড়কের পাশে ৩ হাজার সজনে গাছ রোপণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৫০ পিএম

হাকিমপুরে সড়কের পাশে ৩ হাজার সজনে গাছ রোপণ

পুষ্টি ও ঔষধি চাহিদা পূরণের লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন সড়ক ও পরিত্যক্ত স্থানে ৩ হাজার সজনে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে হিলি-ঘোড়াঘাট সড়কের দুই পাশে সজনে ডাঁটার কাটিং রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। এছাড়া হাকিমপুর থানার ওসি জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, সজনে একটি অত্যন্ত উপকারী ও পুষ্টিগুণসম্পন্ন সবজি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। এই গাছ রোপণে খরচ ও পরিচর্যা দুই-ই কম। তাই সড়কের পাশ ও রেললাইনের ধারের পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে এই সবুজায়নের পরিকল্পনা করা হয়েছে।

ইউএনও অশোক বিক্রম চাকমা তার বক্তব্যে বলেন, সরকারি খাস জমি ও অব্যবহৃত স্থানকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার এটি একটি চমৎকার উদাহরণ। এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের পুষ্টির নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সড়কের পাশে লাগানো এই গাছগুলো বড় হলে একদিকে যেমন পরিবেশের শোভা বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষ সহজেই পুষ্টিসমৃদ্ধ এই সবজি সংগ্রহের সুযোগ পাবেন।

জেএইচআর

Link copied!