ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার

এনামুল হক,​ বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

এনামুল হক,​ বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ০৯:৩০ পিএম

বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে এসএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার পরীক্ষা চলাকালীন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিশেষ ভিজিলেন্স টিম অভিযান চালিয়ে তাদের হাতেনাতে শনাক্ত করে এ ব্যবস্থা গ্রহণ করে।

কেন্দ্র সূত্রে জানা যায়, সকালে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই ভিজিলেন্স টিম আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে আসে। এ সময় হলে নকল করার সময় ৮ জন পরীক্ষার্থীকে ধরা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কার করা হয়। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক শিরিন আক্তার ও শংকর চন্দ্র হালদারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে ৪ জন বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের এবং বাকি ৪ জন বাকেরগঞ্জ উপজেলার কাকড়ধা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব।

বরিশাল শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পাঠানো বিএম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান জানান, পরীক্ষার প্রশ্নপত্রে ট্রু-ফলস, রি-অ্যারেঞ্জ ও ম্যাসিংসহ বিভিন্ন ধরনের উত্তর লেখা ছিল। ধারণা করা হচ্ছে, এসব উত্তর বাইরে থেকে সরবরাহ করা 
হয়েছে। 

এ ধরনের অনিয়মের কারণে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং দায়িত্বে থাকা ২ শিক্ষকের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে কালিশুরী এসএ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ইউসুফ আলী জানান, পরীক্ষায় নকল করার অপরাধে ৮ পরীক্ষার্থী বহিষ্কার এবং ২ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

এম জি

Link copied!