ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে আটকা চট্টলা এক্সপ্রেস, ভোগান্তিতে শত শত যাত্রী

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৬, ০২:২৬ পিএম

ফেনীতে আটকা চট্টলা এক্সপ্রেস, ভোগান্তিতে শত শত যাত্রী

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ও ধোঁয়ার কারণে ফেনী রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে প্রায় ৮০০ যাত্রী। 

মঙ্গলবার সকালে ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় আক্রান্ত হয়ে ট্রেনের এক সহকারী লোকোমাস্টার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেসটি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী স্টেশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনের এই ত্রুটি পরীক্ষা করতে গিয়ে সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আক্রান্ত হন এবং তাঁর শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অসুস্থ কাওসারকে দ্রুত ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম জানান, শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘক্ষণ ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেক যাত্রী বিকল্প উপায়ে সড়কপথে গন্তব্যে রওনা হয়েছেন। ফেনী রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, লাকসাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আসার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বর্তমানে স্টেশনে মাইকিং করে যাত্রীদের তথ্য জানানো হচ্ছে।

চট্টলা এক্সপ্রেসটি প্ল্যাটফর্মে আটকা থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় এই রুটে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যেই ইঞ্জিনের এই যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

জেএইচআর

Link copied!