ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লিগ্যাল এইড সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: সিনিয়র জজ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৬, ০২:৩৬ পিএম

লিগ্যাল এইড সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: সিনিয়র জজ

দিনাজপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির বলেছেন, লিগ্যাল এইড পাওয়ার যোগ্য একজন ব্যক্তিও যেন সরকারি আইনি সেবা থেকে বঞ্চিত না হয়। তিনি উল্লেখ করেন, আইনগত সহায়তা প্রদান কেবল আইনি কাজ নয়, এটি একটি মানবিক সেবা।

মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটি দিনাজপুরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। এরপর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে শহীদ সোহেল-জগন্নাথ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ ইসরাফিল আলম। তিনি জানান, কার্যক্রম গতিশীল হওয়ায় সরকার জেলা লিগ্যাল এইড অফিসকে অধিদপ্তর হিসেবে মূল্যায়ন করেছে। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং সিভিল সার্জন আসিফ ফোরদৌস।

বক্তারা বলেন, অসহায় মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় বার এবং বেঞ্চকে একসাথে কাজ করতে হবে। এতে মামলার জট কমবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আক্তার ও অ্যাডভোকেট মো. আব্দুল জব্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের মধ্যে সুইটি বেগম ও সজিব ঘোষ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। জনসচেতনতা বৃদ্ধিতে মেহেদী পারভেজ সুইট রচিত ‘বণ্টন’ নাটিকা পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমাম আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আল মো. মাহাবুবুর রহমান (ভুট্টো), জেল সুপার আবু নুর মো. রেজা সহ বিচার বিভাগ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তানছির রহমান ও মাইশা তাহরীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

জেএইচআর

Link copied!