ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ২৮, ২০২৬, ০২:৫০ পিএম

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলা

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কুড়িগ্রাম জজ কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জজ কোর্ট প্রাঙ্গণে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপিল বিচারক মো. তারেক মাইনুল ইসলাম ভূইয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র সিভিল জজ আশিষ কুমার রায় উপস্থিত ছিলেন।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান পিপিএম, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ হচ্ছে এবং দেশে আইনের শাসন সুদৃঢ় হচ্ছে।

জেএইচআর

Link copied!