ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান, বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

মে ২, ২০২৬, ০৩:১১ পিএম

বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান, বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত অপস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে বিজিবির একটি টহল দল তুলাবান বটতলা আমবাগান এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে অসাধু ব্যবসায়ীদের পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৭৮.০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত এই কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, এই জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। চোরাকারবারিরা বর্তমানে অভিনব পদ্ধতিতে তৎপরতা বৃদ্ধি করায় বিজিবিও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

তিনি আরও জানান, বনজ সম্পদ রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত কাঠ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

জেএইচআর

Link copied!