ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বুড়িচংয়ে গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা)

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা)

মে ২, ২০২৬, ০৪:২৫ পিএম

বুড়িচংয়ে গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মো. মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার বেলা ১১টার দিকে বুড়িচং পৌরসভার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া জগতপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জগতপুর গ্রামের কনু মিয়া চুক্তিভিত্তিক গাছ কাটার কাজের জন্য মোস্তাকসহ জসিম ও সুমন নামে আরও দুই শ্রমিককে বিদ্যালয়ে নিয়ে যান। গাছ কাটার একপর্যায়ে ইলেকট্রিক করাতটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা সরাসরি মোস্তাক মিয়ার গলায় আঘাত করে। এতে তাঁর গলার সিংহভাগ অংশ কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

দুর্ঘটনার পর সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথেই তাঁর মৃত্যু হয়। বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাহিদ হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটি দেখেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!