ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বামন্দী ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ভিডিও ভাইরাল

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ৪, ২০২৬, ০৩:৫১ পিএম

বামন্দী ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ভিডিও ভাইরাল

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আসাদুজ্জামানের উপস্থিতিতেই তাঁর এক ঘনিষ্ঠ সহযোগীকে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নিতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান নিজ চেয়ারে বসে দাপ্তরিক কাজ করছেন। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন টি-শার্ট পরা এক যুবক। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ওই যুবকের নাম তাহিদ হোসেন, তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের বাসিন্দা।

ভিডিওতে তাহিদকে ভূমি অফিসে আসা সাধারণ মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে পকেটে ভরতে দেখা যায়। অভিযোগ উঠেছে, আসাদুজ্জামানের হয়ে তাহিদই মূলত ঘুষের টাকা আদায়ের কাজ করেন।

স্থানীয়দের দাবি, বামন্দী ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। নামজারি (খারিজ), খাজনা প্রদানসহ যেকোনো কাজের জন্য তহশিলদার আসাদুজ্জামান আগে চুক্তিতে বসেন। মৌখিক দর কষাকষির পর নির্ধারিত অঙ্কের টাকা দিলেই কেবল ফাইলে হাত দেন তিনি। যারা ঘুষ দিতে রাজি হন না, তাঁদের মাসের পর মাস হয়রানির শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে নিরুপায় হয়ে মানুষ চড়া দামে কাজ করাতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভিডিওটি আমি দেখেছি। সেখানে যে যুবককে দেখা যাচ্ছে সে অফিসের কেউ না, তবে মাঝে মধ্যে আমাকে সহযোগিতার জন্য অফিসে আসে। তাঁর বিরুদ্ধে তোলা ঘুষের অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।

অন্যদিকে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিও এবং আনীত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!