ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরে ডিএনসি’র বিশেষ অভিযান, দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৫:৪২ পিএম

দিনাজপুরে ডিএনসি’র বিশেষ অভিযান, দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ১

দিনাজপুর সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১৪৮ পিস টাপেন্টাল ট্যাবলেটসহ মনির চন্দ্র রায় (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার তাজপুর সুকানকুড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামানের নির্দেশনায় এবং পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের রামসাগর বাজার এলাকায় মনিরের মালিকানাধীন একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকানে তল্লাশি চালানো হয়। এসময় দোকানের ভেতর থেকে লোহার তৈরি একটি দেশীয় ‘ওয়ান শুটার গান’ এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মনির চন্দ্র রায় সদর উপজেলার তাজপুর সুকানকুড়ি এলাকার শ্রী মনিন চন্দ্র রায়ের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মোটরসাইকেল মেকানিকের আড়ালে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে (The Arms Act, 1878) একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপর একটি নিয়মিত মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে অপরাধমুক্ত রাখতে অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাঁদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!