ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওরে ভাসমান অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

মে ৭, ২০২৬, ০৬:৪৪ পিএম

নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওরে ভাসমান অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব

হস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে মরদেহটি ভেসে ওঠে। নিহত আব্দুর রউফ উপজেলার নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নিজের কৃষিজমি দেখার উদ্দেশ্যে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে সেদিনও তার কোনো হদিস পাওয়া যায়নি।

অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা সেটি পানি থেকে উদ্ধার করলে আব্দুর রউফের পরিচয় নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দীর্ঘ দুই দিন নিখোঁজ থাকার পর প্রিয়জনকে হারিয়ে নিহতের পরিবার ও এলাকায় এখন শোকের মাতম চলছে।

জেএইচআর

Link copied!