ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ০৮:৫৭ এএম

১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ১৩ দিন প্রতিদিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণ এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

১০ মে: দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।

১১ মে: জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ এলাকা, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।

১২ মে: কাটাখালী বাজার, আদর্শ কলেজ এলাকা, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেঁতুলতলা ও বাইপাস এলাকা।

১৩ মে: গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, মোল্লাপাড়া ঈদগাহ, মধ্যপাড়া, নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকা।

১৪ মে: কড়াইতলা মোড়, দয়ারপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।

১৬ মে: হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।

১৭ মে: বাংলা ট্রাক এলাকা, পাহারপুর ও কাপাশিয়া তালুকদার-সরদারপাড়া।

১৮ মে: কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর।

১৯ মে: কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকার কিছু অংশ।

২০ মে: কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকা।

২১ মে: কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকা।

২৩ মে: মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।

২৪ মে: পদ্মা আবাসিক এলাকার গ্রাহকরা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকবেন।

নেসকো জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির জন্য তারা দুঃখিত। তবে ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতেই আগাম এসব উন্নয়নকাজ পরিচালনা করা হচ্ছে।

এএন

Link copied!