ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ১০, ২০২৬, ১২:১৯ পিএম

ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ফেনীর ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ও চোরাচালানের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় সতর্কাবস্থা জারি করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেনী ব্যাটালিয়ন জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সব বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

৪ বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সন্দেহভাজন পয়েন্টগুলোতে নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান, টহল ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!