ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
চৌধুরী নায়াব ইউসুফ এমপি

খাল খনন হলে পাট চাষীদের আর দুর্ভোগ থাকবে না

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মে ১১, ২০২৬, ০৬:৩৭ পিএম

খাল খনন হলে পাট চাষীদের আর দুর্ভোগ থাকবে না

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলের পাট চাষীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। 

সোমবার বিকেলে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইশিবপুর এলাকায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, পানির অভাবে অনেক সময় চাষীরা পাট জাগ দিতে পারেন না, আবার রোপণের পর প্রয়োজনীয় সেচ দিতে হিমশিম খান। কৃষকের এই সমস্যা দূর করতেই সরকার খাল খনন প্রকল্প হাতে নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের কথা চিন্তা করেই খাল খনন শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষকের সুবিধার্থে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও উল্লেখ করেন, পানিই কৃষির প্রাণ। খাল খননের ফলে একদিকে যেমন বর্ষায় অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশিত হবে, তেমনি খরা মৌসুমে খালে জমে থাকা পানি ব্যবহার করে কৃষকরা উপকৃত হবেন। এই ৪ কিলোমিটার খাল খনন সম্পন্ন হলে অত্র এলাকার কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে কুমার নদ থেকে চিলারকান্দি মোল্লাবাড়ি ঘাট অভিমুখে এই খনন কাজ শুরু হয়েছে। 

উদ্বোধনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন: সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত, ব্যবসায়ী চৌধুরী ফারিয়ান ইউসুফ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর রুবেল এবং জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!