ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে সরকারের কর্মপরিকল্পনা নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মে ১৩, ২০২৬, ০৮:৪৪ পিএম

হবিগঞ্জে সরকারের কর্মপরিকল্পনা নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারের আলোকে হবিগঞ্জ জেলায় গৃহীত কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. ওয়ালিদুর রহমান গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত গৃহীত কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, বৃক্ষরোপণ, খাল খনন এবং ‘নতুন কুড়ি’ স্পোর্টস নিয়ে জেলাজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৩ মাসে হবিগঞ্জে সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধ, দারিদ্র্য নিরসন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ৭টি উঠান বৈঠক, ১টি নারী সমাবেশ, ১৮২টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ১টি কৃষক সমাবেশ এবং ৮৩টি অনলাইন প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির ৯০টি পিএ কভারেজ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, সরকারের নির্বাচনি ইশতিহার সফলভাবে বাস্তবায়নে তৃণমূল জনগোষ্ঠীর সচেতনতা ও সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় সরকারি সেবার সুফল পৌঁছে দিতে জেলা প্রশাসন ও তথ্য অফিস সমন্বিতভাবে কাজ করছে।

তিনি সরকারি জনকল্যাণমূলক কার্যক্রমের প্রচারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ব্রিফিংয়ের শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও স্লাইড প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!