ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মানুষ দেখলেই তেড়ে আসে, দুষ্টু মহিষের নাম রাখা হলো ‘নেতানিয়াহু’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ১১:৩৬ পিএম

মানুষ দেখলেই তেড়ে আসে, দুষ্টু মহিষের নাম রাখা হলো ‘নেতানিয়াহু’

নারায়ণগঞ্জের বন্দরে কোরবানির জন্য প্রস্তুত করা একটি বিশালাকার মহিষকে ঘিরে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রায় ৭৫০ কেজি ওজনের এই অ্যালবিনো জাতের মহিষটির আগ্রাসী মেজাজ ও আচরণের কারণে এর নাম রাখা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নামে।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার ‘এস এস ক্যাটেল ফার্ম’-এ দেখা মিলছে এই মহিষের। খামারিদের মতে, মহিষটি অত্যন্ত দুষ্টু প্রকৃতির। এমনকি যারা প্রতিদিন একে দেখাশোনা ও খাওয়াদাওয়া করায়, সুযোগ পেলেই তাদের দিকেও শিং উঁচিয়ে তেড়ে আসে। দর্শনার্থীরা বলছেন, নেতানিয়াহুর রাজনৈতিক আচরণের সাথে মহিষটির এই যুদ্ধংদেহী মেজাজের মিল থাকায় এমন নামকরণ করা হয়েছে। পাশাপাশি মহিষটির গায়ের রং, চুল ও চোখের আকৃতির সাথেও নামের মিল রয়েছে বলে দাবি করছেন খামার সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও নামকরণের খবর ভাইরাল হওয়ার পর থেকেই দাসেরগাঁওয়ের ওই খামারে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। সম্প্রতি নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আরেকটি মহিষ ভাইরাল হওয়ার পর এবার আলোচনায় এলো এই ‘নেতানিয়াহু’।

খামার কর্তৃপক্ষ জানায়, নেতানিয়াহু নামের এই মহিষের খাবারের তালিকা বেশ রাজকীয়। ঘাস ও ভুষির পাশাপাশি একে বিভিন্ন পুষ্টিকর খাবার দেওয়া হয়। দিনে দুই বার গোসল করিয়ে একে সবসময় পরিচ্ছন্ন রাখা হয়। তবে সবসময় মেজাজ চড়া থাকায় রাখালরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এর পরিচর্যা করেন।

এস এস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদি জানান, তাদের খামারে মোট ছয়টি অ্যালবিনো জাতের মহিষ রয়েছে। স্বভাবগতভাবে সবগুলোই বেশ দুষ্টু ও আক্রমণাত্মক। তাই ধারাবাহিকতা বজায় রেখে এদের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু-১’ থেকে ‘নেতানিয়াহু-৬’ পর্যন্ত। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে এই ব্যতিক্রমী নামের মহিষগুলো এখন জেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

জেএইচআর

Link copied!