ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১৪, ২০২৬, ০৫:৩৭ পিএম

১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, ১৬ মে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তাদের প্রধান তিনটি দাবি হলো— গণভোটের রায় বাস্তবায়ন, বর্তমান জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়। গণতন্ত্রের মূল শক্তি হিসেবে জনগণের মতামত ও রায়ের প্রতিফলন ঘটাতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং পরিবহন সমস্যায় দেশের সাধারণ মানুষ বর্তমানে জর্জরিত। জনগণ এই পরিস্থিতির পরিবর্তন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়। দেশে একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী, মহানগরের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগর সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা সাধারণ মানুষকে এই সমাবেশে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।

জেএইচআর

Link copied!