ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মে ১৪, ২০২৬, ০৬:২২ পিএম

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৫’ তথা আইজিপি পদকে ভূষিত হয়েছেন। পুলিশের দায়িত্ব পালনে দৃষ্টান্তমূলক অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে তার হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন। নেত্রকোণা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবামূলক কার্যক্রম এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

ওসি মো. আল মামুন সরকার এই সম্মাননা পাওয়ায় নেত্রকোণা মডেল থানার পুলিশ সদস্যদের মাঝে উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ওসি আল মামুন সরকার জানান, আইজিপি পদকে ভূষিত হওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। তিনি বলেন, এই সম্মাননা শুধু আমার একার নয়, নেত্রকোণা মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

তিনি ভবিষ্যতে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!