ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ উদ্বোধন, দ্রুতগতির ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১৫, ২০২৬, ০৩:১৫ পিএম

রাজশাহীতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ উদ্বোধন, দ্রুতগতির ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনা

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও দ্রুতগতির সংযোগ নিশ্চিত করতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে রাজশাহী অঞ্চলে ইন্টারনেট ব্যবহারে গতি ও সেবার মান বহুগুণ বাড়বে।

শুক্রবার নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) রাজশাহী শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।

বক্তারা বলেন, রাজশাহীতে নিক্স স্থাপনের ফলে স্থানীয় পর্যায়ে ডাটা আদান-প্রদান আরও সহজ ও কার্যকর হবে। এতে ইন্টারনেট ব্যবহারে লেটেন্সি (গতি জড়তা) কমবে এবং ব্যবহারকারীরা দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পাবেন। পাশাপাশি স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি ও ব্যান্ডউইথ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগ অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ই-গভর্ন্যান্স, ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল সেবাখাতে নতুন সুযোগ সৃষ্টি করবে। তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়নে রাজশাহী বিভাগকে এগিয়ে নিতে এই নিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, আইএসপিএবি’র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকসহ সংগঠনটির নেতৃবৃন্দ এবং তথ্যপ্রযুক্তি খাতের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!